images

দেশজুড়ে

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে হাফেজ নিহত

সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ১১:৫৩ এএম

রাজবাড়ীর কালুখালিতে সাটল ট্রেনের ধাক্কায় লেগে সুলায়মান (২২) নামে এক হাফেজ নিহত হয়েছেন। রোববার (৫ জুলাই) রাতে চরসিলুকা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুলায়মান ওই গ্রামের আব্দুস সালামের ছেলে। এক ভাই ও এক বোনের মধ্যে সুলায়মান ছিল বড়। তিনি দুই বছর আগে কোরআনে হাফেজ হয়েছিলেন।

জানা গেছে, সুলায়মান গত রাতে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় পোড়াদহ থেকে রাজবাড়ীগামী সাটল ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং ঘটনাস্থলেই সারা রাত পড়ে থাকে। 

আরও পড়ুন
15

এক কাতল বিক্রি হলো ৭৩ হাজার ৫০০ টাকায়

পরে সোমবার (৬ জুলাই) সকালে রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি তাদের হেফাজতে নেন।

নিহতের চাচা জামাত নেতা সুলতান মাহমুদ জানান, তার ভাতিজা হাফেজ সুলায়মান মানসিকভাবে সমস্যায় ভুগছিল। এ দিন সন্ধ্যায় বের হয়ে আর রাতে বাড়ি না ফিরলে আমরা বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও কোন খোঁঝ পাই নাই। সকালে ফেসবুকে একটি সংবাদ দেখে ঘটনাস্থলে গিয়ে হাফেজ সুলা্য়মানের মরদেহ শনাক্ত করি। সে দুই বছর আগে কোরআনের হাফেজ হয়েছিল। 

সুলায়মান এলাকার মানুষ ও সহপাঠিদের কাছে এক অত্যন্ত ভালো মানুষ ছিল বলেও জানান তিনি।

আরটিভি/এমএম