ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

এক কাতল বিক্রি হলো ৭৩ হাজার ৫০০ টাকায়

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০১:০০ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০১:০১ পিএম
ছবি: আরটিভি

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের মাছ বাজারের একটি আড়তে ৩৫ কেজি ওজনের একটি কাতল মাছ ৭৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।

রোববার (৫ জুলাই) সকালে দৌলতদিয়া মাছ বাজারের মো. হালিমের আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে প্রতি কেজি ২ হাজার টাকা দরে বিশাল আকৃতির মাছটি কেনেন দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।

জানা গেছে, রোববার ভোরে জেলে জমির হালদার ও তার সহযোগীরা পদ্মা নদীর দৌলতদিয়া কলাবাগান এলাকায় জাল ফেললে বিশাল আকৃতির কাতল মাছটি ধরা পড়ে। পরে বিক্রির জন্য মাছটি দৌলতদিয়া মাছ বাজারের হালিমের আড়তে আনা হয়। সেখানে ওজন করে দেখা যায়, মাছটির ওজন ৩৫ কেজি। বিশাল আকৃতির মাছটি একনজর দেখতে উৎসুক মানুষ ও স্থানীয়দের ভিড় জমে।

পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে প্রতি কেজি ২ হাজার টাকা দরে মোট ৭০ হাজার টাকায় মাছটি বিক্রি হয়।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানান, সকালে উন্মুক্ত নিলামে তিনি ৩৫ কেজি ওজনের কাতল মাছটি ৭০ হাজার টাকায় কিনেছেন। পরে দেশের বিভিন্ন স্থানে মোবাইল ফোনে যোগাযোগ করে খুলনায় বসবাসরত এক জার্মানপ্রবাসীর কাছে প্রতি কেজি ২ হাজার ১০০ টাকা দরে মোট ৭৩ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করেন।

তিনি আরও জানান, একই ক্রেতার কাছে ১ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ প্রতি কেজি ৪ হাজার ৩০০ টাকা দরে মোট ৭ হাজার ৭৪০ টাকায় বিক্রি করেছেন। মাছটি তিনি প্রতি কেজি ৪ হাজার ১০০ টাকা দরে কিনেছিলেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধর্ষণ মামলা করে কারাগারে নারী
ঝিনাইদহে এক  ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার বাদী বিউটি খাতুন (৪৫) নামের এক মহিলাকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত বিউটি খাতুন শৈলকুপা উপজেলার বারইহুদা গ্রামের বাবর আলীর মেয়ে। 
ধর্ষণ মামলা করে কারাগারে নারী
৩'শ সদস্য নিয়ে আবারও জঙ্গল সলিমপুরে অভিযান
দুর্গম পাহাড়ি এলাকায় অপরাধী ও সন্ত্রাসীদের সংঘবদ্ধ হওয়ার সুযোগ রোধ এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান পরিচালনা করা হয়েছে ।
৩'শ সদস্য নিয়ে আবারও জঙ্গল সলিমপুরে অভিযান
সাতক্ষীরায় আ.লীগের ৭ সক্রিয় সদস্য গ্রেপ্তার
সাতক্ষীরার কলারোয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার এজাহারনামীয় ও পরোয়ানাভুক্ত ৭ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবে এজাহারনামীয় মামলার একজন আসামি, সাজা পরোয়ানাভুক্ত একজন, চুরি মামলার একজন এবং জিআর পরোয়ানাভুক্ত চারজন রয়েছেন।
সাতক্ষীরায় আ.লীগের ৭ সক্রিয় সদস্য গ্রেপ্তার
বিয়ের দাবিতে দুই স্ত্রী ও ৩ সন্তানের জনকের বাড়িতে নারী, অতঃপর...
খুলনার পাইকগাছায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন করেছেন এক সন্তানের জননী তৃপ্তি বিশ্বাস (৩৮)।
বিয়ের দাবিতে দুই স্ত্রী ও ৩ সন্তানের জনকের বাড়িতে নারী, অতঃপর...
ট্রাকের পাথরের নিচে মিললো গাড়ির যন্ত্রাংশ, ১৩৫ ভারতীয় মোবাইল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে পৃথক অভিযানে ৩ কোটি ৬ লাখ ৯৪ হাজার টাকা সিজার মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এর মধ্যে পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাক থেকে ৭০৮ পিস ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ ও পাঁচটি বেনারসি শাড়ি এবং ভোলাহাট থেকে ১৩৫টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ট্রাকের পাথরের নিচে মিললো গাড়ির যন্ত্রাংশ, ১৩৫ ভারতীয় মোবাইল উদ্ধার
আরও পড়ুন
পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
পদ্মায় গিলে নিলো শেষ স্মৃতি, কবরটাও রইল না
এশার নামাজ পড়ে যান মুসল্লিরা, ফজরে গিয়ে দেখেন ‘মসজিদ নেই’
পদ্মায় কমেছে পানি, বেড়েছে সাপ আতঙ্ক