images

দেশজুড়ে

তাড়াশে জাতীয় পল্লি উন্নয়ন দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা 

সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ০৯:১৪ পিএম

উন্নত পল্লি সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যে সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় পল্লি উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

দিবসটি উপলক্ষ্যে সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বেড় হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

জৈন্তাপুরে আধুনিক কৃষি ও কৃষি উদ্যোক্তা উন্নয়নে কর্মশালা

পরে এক আলোচনা সভায় বক্তব্য দেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সভাপতিত্বে তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এমিলিয়া জান্নাত, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান, তাড়াশ পল্লি উন্নয়ন বোর্ড (বিআরডিপির) চেয়ারম্যান শরিফুল ইসলাম প্রমুখ।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মীসহ সমবায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। 


আরটিভি/এমএইচজে