ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

জৈন্তাপুরে আধুনিক কৃষি ও কৃষি উদ্যোক্তা উন্নয়নে কর্মশালা

জৈন্তাপুর (সিলেট)প্রতিনিধি, আরিটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৮:৪৪ পিএম
ছবি: আরটিভি

সিলেটের জৈন্তাপুরে কৃষি খাতের আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে 'প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ'র প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১১টার দিকে জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলয়নাতনে উপজেলা কৃষি অফিসের আয়োজনে দিনব্যাপী এ কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট জেলার উপপরিচালক মোহাম্মদ শামসুজ্জামান।

অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ন দিলদার।

উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মনোয়ার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট জেলার অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান, সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বেলাল, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক শফিকুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

আরও পড়ুন

প্রধান অতিথি কংগ্রেসে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরে বলেন, উচ্চফলনশীল ও পুষ্টিসমৃদ্ধ ধানের জাত উদ্ভাবন ও সম্প্রসারণ, ডাল, তেলবীজ, ফল ও সবজির উৎপাদন বৃদ্ধি, আধুনিক সেচ প্রযুক্তির ব্যবহার, বীজ প্রত্যয়ন, নিরাপদ খাদ্য পরীক্ষার সক্ষমতা বৃদ্ধি, কৃষিপণ্যের ভ্যালু চেইন উন্নয়ন এবং নারী ও তরুণ কৃষি উদ্যোক্তা তৈরিতে কৃষককে আধুনিক চাষাবাদের জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া উপর গুরুত্ব দিতে কৃষি কর্মকর্তাকে অবহিত করেন।

কংগ্রেসে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, কৃষক, নারী ও তরুণ কৃষি উদ্যোক্তা, বিভিন্ন কৃষি সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে: মীর শাহে আলম
ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলম। 
হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে: মীর শাহে আলম
গরুর জন্য ঘাস কাটতে মাঠে যায় ১৪ বছরের কিশোরী, অতঃপর...
সাতক্ষীরার কলারোয়ায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. জিয়ারুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গরুর জন্য ঘাস কাটতে মাঠে যায় ১৪ বছরের কিশোরী, অতঃপর...
জামিনে বেরিয়েই হামলার শিকার আসামি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম হত্যা মামলার আসামি মিরাজুল ইসলাম জামিনে মুক্তি পাওয়ার পরপরই সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। মুমূর্ষু ও অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামিনে বেরিয়েই হামলার শিকার আসামি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি
মৃত্যুর এক যুগ পরও মামলার আসামি সাবেক এমপি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়িতে মারামারির ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলায় প্রয়াত সাবেক সংসদ সদস্য সুলতান-উল-কবির চৌধুরীকে আসামি করার ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রায় একযুগ পর সংঘটিত একটি ঘটনার মামলায় তার নাম আসামি হিসেবে থাকায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা ও সমালোচনা চলছে।
মৃত্যুর এক যুগ পরও মামলার আসামি সাবেক এমপি
চার দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে
সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত ২১ জেলের চার দিন পার হলেও এখনও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। জিম্মি জেলেরা কোথায় এবং কী অবস্থায় রয়েছেন, সে সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। 
চার দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে
আরও পড়ুন
সাতক্ষীরায় সাংবাদিকদের নিয়ে এআই ও ভিডিও এডিটিং প্রশিক্ষণ কর্মশালা
এআই ও ফ্যাক্টচেকিং নিয়ে আরটিভিতে কর্মশালা
জৈন্তাপুরে প্রস্তাবিত পৌরসভা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা