images

দেশজুড়ে / রাজনীতি

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ

সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ১০:২১ পিএম

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরিত হয়েছে। এতে একজন আহত হয়েছেন।

সোমবার (৭ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভারের তারাপুর মাঠে সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।

ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দেওয়ার সময় এ বিস্ফোরণ হয়।

এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
jaamaat

জামায়াতের দুই নেতা বহিষ্কার

ইয়াসির আরাফাত বলেন, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য প্রদানকালে সমাবেশস্থলে এই বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসীরা। এ সময় সমাবেশ মঞ্চে এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ছাড়াও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

এদিকে সমাবেশস্থলে ককটেল হামলার পর সাভার মডেল থানার সামনে অবস্থান নিয়েছেন এনসিপির নেতারা। সেখানে সমাবেশ চলাকালে এমন হামলার ঘটনায় বিক্ষোভ করছেন তারা।

উল্লেখ্য, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর অংশ হিসেবে রোববার সাভারে পদযাত্রা ও সমাবেশের মধ্যদিয়ে দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় এই কর্মসূচি শুরু করেছে দলটি।

আরটিভি/এমএইচজে