ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

জামায়াতের দুই নেতা বহিষ্কার

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৮:৪০ পিএম
ফাইল ছবি

মুন্সীগঞ্জে মাওলানা মনির হোসেন ও আমিনুল ইসলাম নাসির নামে দুই নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাদের দুজনের বিরুদ্ধেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

রোববার (৫ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতদের মধ্যে মাওলানা মনির হোসেন সিরাজদিখান উপজেলা জামায়াতে ইসলামীর রুকন ও সাবেক রশুনিয়া ইউনিয়ন আমির এবং আমিনুল ইসলাম নাসির মুন্সীগঞ্জ সদর উপজেলার রুকন ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের আমির তাদের সদস্য (রুকন) পদ বাতিল করেছেন। ফলে মাওলানা মনির হোসেন ও আমিনুল ইসলাম নাসির বর্তমানে জামায়াতের কোনো পদে নেই এবং তারা আর দলটির সদস্য নন।

দলীয় সূত্রে জানা গেছে, নৈতিক স্খলন, দলের মধ্যে বিভেদ সৃষ্টি এবং জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন

মাওলানা মনির হোসেন দীর্ঘদিন সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন, সিরাজদিখান উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং জামায়াতের রুকন ছিলেন। গত বছরের জাতীয় সংসদ নির্বাচন চলাকালে ১৪ ডিসেম্বর তিনি বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহর হাতে ধানের শীষ প্রতীক দিয়ে বিএনপিতে যোগদানের ঘোষণা দিয়েছিলেন।

এ বিষয়ে মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা সেক্রেটারি একেএম ফখরুদ্দীন রাজি বলেন, নির্বাচনকালীন তার কর্মকাণ্ড সাংগঠনিকভাবে প্রশ্নবিদ্ধ হওয়ায় আমরা তার দায়িত্ব স্থগিত করে বিষয়টি কেন্দ্রকে জানিয়েছিলাম। তখন থেকেই তিনি কার্যত দলের সাংগঠনিক কার্যক্রমে ছিলেন না। রোববার কেন্দ্রীয়ভাবে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়েছে।

শুধু মাওলানা মনির নন, দেশব্যাপী যাদের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধেও একই ধরনের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজান দেওয়ার অপেক্ষা শেষ হলো না মুয়াজ্জিনের
কুমিল্লার চৌদ্দগ্রামে ফজরের আজান দেওয়ার অপেক্ষা করা অবস্থায় মসজিদেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মো. শাহজাহান মিস্ত্রি নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।
আজান দেওয়ার অপেক্ষা শেষ হলো না মুয়াজ্জিনের
পদ্মায় ধরা ১৭ কেজির পাঙাশ, দাম উঠল যত
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে প্রায় ১৭ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে।
পদ্মায় ধরা ১৭ কেজির পাঙাশ, দাম উঠল যত
কিশোরীর মুখ চেপে নির্জনে নিয়ে যান কাশেম, স্বামীর অপকর্ম লুকাতে বিকল্প প্রস্তাব স্ত্রীর
নেত্রকোনার দুর্গাপুরে বাড়ি থেকে তুলে নিয়ে এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে আবুল কাশেম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
কিশোরীর মুখ চেপে নির্জনে নিয়ে যান কাশেম, স্বামীর অপকর্ম লুকাতে বিকল্প প্রস্তাব স্ত্রীর
মামুনের ভয়ংকর পরিকল্পনার কাছে ‘দৃশ্যম’ সিনেমা যেন দুধভাত
বর্তমানে সিনেমাপ্রেমীদের মধ্যে আলোচনায় আছে সম্প্রতি মুক্তি পাওয়া বলিউড সিনেমা দৃশ্যম-৩। মুক্তির পরই সিনেমাটি নিয়ে হইচই পরে যায়। সিনেমাটির আগের দুই কিস্তিও ব্যাপক সাড়া ফেলে দর্শকদের মধ্যে। এদিকে আলোচনার মধ্যেই বাংলাদেশে ঘটে গেল দৃশ্যম-এর গল্পের সঙ্গে সাদৃশ্যপূর্ণ এক চাঞ্চল্যকর ঘটনা।
মামুনের ভয়ংকর পরিকল্পনার কাছে ‘দৃশ্যম’ সিনেমা যেন দুধভাত
দিনদুপুরে ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই
নওগাঁর রাণীনগর উপজেলায় ইসলামী ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং শাখার দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 
দিনদুপুরে ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই
আরও পড়ুন
পাইকগাছায় আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ গোলদার গ্রেপ্তার
ভবনের ছাদ থেকে ফেলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে হত্যার অভিযোগ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
নেতানিয়াহুকে যা জানালেন আহত সেই ভারতীয় পাইলট