images

দেশজুড়ে

হতদরিদ্র ৬ পরিবার পেল অনুদানের গাভী

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ০৫:৩৫ পিএম

মাদারীপুরের শিবচর উপজেলায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ৬টি হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ এবং উপকারভোগীদের গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে বাঁশকান্দী ইউনিয়ন পরিষদ ভবনে ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি (ভিডিএস)-এর উদ্যোগে গাভী পালন প্রশিক্ষণ ও গাভী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের বিশেষ বরাদ্দ (২০২৫–২০২৬ অর্থবছর) থেকে বাঁশকান্দী ইউনিয়নের ৬টি হতদরিদ্র পরিবারের মধ্যে ৬টি গাভী বিতরণ করা হয়। একই সঙ্গে
উপকারভোগীদের গাভী পালন, পরিচর্যা ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সংগঠনটি দীর্ঘদিন ধরে শিবচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, নারীর ক্ষমতায়ন এবং আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

আরও পড়ুন
Web-Image---Copy

রাজবাড়ীতে ৩ দিনব্যাপী ফল মেলা উদ্ধোধন

উপকারভোগীরা হলেন— ফরিদা খাতুন, মো. কামাল হোসেন, রফিকুল ইসলাম ইদ্রিস, রিনা আক্তার, মিজান মিয়া ও লতা বেগম।

ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটির পরিচালক এ.বি.এম. মাহবুব হোসেন বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিবচর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. বেল্লাল হোসেন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাজমুল হাসানসহ অন্যান্য অতিথিরা।

আরটিভি/এমএইচজে