ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

রাজবাড়ীতে ৩ দিনব্যাপী ফল মেলা উদ্ধোধন

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৩:৩৯ পিএম
ছবি: আরটিভি

'করব মোরা ফলের চাষ, সংরক্ষণ করব ১২ মাস' এই প্রতিপাদ্যের আলোকে রাজবাড়ীতে তিন দিনব্যাপী ফল মেলা-২০২৬ শুরু হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।

উদ্বোধন শে‌ষে মেলায় স্থানপ্রাপ্ত স্টোল পরিদর্শন ক‌রেন অ‌তি‌থিরা।

মেলায় ১০টি স্টো‌লে আম, কাঁঠাল, কলা, ডুমুর, ছ‌বেদা, কামরাঙ্গাসহ দেশীয় প্রায় ৩০ প্রজাতির বে‌শি ফল এবং ফ‌লের উৎপাদন প্রযু‌ক্তি, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের বিষয়ে প্রদর্শনী করা হ‌য়ে‌ছে।

প‌রে ফল মেলার উদ্বোধন উপল‌ক্ষে উপ‌জেলা প‌রিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অ‌ধিদপ্ত‌রের উপপরিচালক ড. মো. শ‌হিদুল ইসলা‌মের সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি হি‌সেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফ‌রোজা পারভীন।

আরও পড়ুন

বিশেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপস্থিত ছি‌লেন- সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপমা রায়, সহকারী কমিশনার (ভূ‌মি) পায়রা চৌধুরী, জেলা বিএন‌পির সাবেক সদস্য স‌চিব মঞ্জুরুল আলম দুলাল, যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হা‌বিব প্রমূখ।

সভা শে‌ষে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ গাছের চারা বিতরণ করা হয়।

সভায় রাজবাড়ী সদর উপজেলা কৃ‌ষি কর্মকর্তা জ‌নি খান ব‌লেন, মেলায় দেশীয় প্রায় ৩০ প্রজাতির বে‌শি ফলসহ ফ‌লের উৎপাদন প্রযু‌ক্তি এবং সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের বিষয়ে প্রদর্শন করা হ‌য়ে‌ছে। এর মাধ্যমে বেকার তরুণরা উপকৃত হ‌বে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিক্ষক পান ১ লাখ ৪০ হাজার, ২৮.৫৭% ঘুষ চাইলেন শিক্ষা অফিসের ছাত্তার
ভোলার চরফ্যাশন উপজেলার হাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির উদ্দিনের প্রায় ১৩ বছর ধরে আটকে আছে এরিয়া বিল। দীর্ঘদিন ধরে বিলের টাকা পেতে সংশ্লিষ্ট দপ্তরে ঘুরেও কোনো সমাধান হয়নি বলে অভিযোগ তার। সর্বশেষ চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ছাত্তার তার কাছে ৪০ হাজার টাকা ঘুষ দাবি করেছেন বলেও অভিযোগ করেছেন ওই প্রধান শিক্ষক।
শিক্ষক পান ১ লাখ ৪০ হাজার, ২৮.৫৭% ঘুষ চাইলেন শিক্ষা অফিসের ছাত্তার
পুলিশের বিশেষ চেকপোস্টে দুইজনের দেহ তল্লাশি করে মিলল ইয়াবা
সাতক্ষীরার কলারোয়ায় পুলিশের বিশেষ চেকপোস্টে দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশের বিশেষ চেকপোস্টে দুইজনের দেহ তল্লাশি করে মিলল ইয়াবা
ডোবায় মিলল ভাঙারি ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে বস্তাবন্দি অবস্থায় মো. আইয়ুব হোসেন (৫০) নামে এক ভাঙারি ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জামির হোসেন নামে এক নিরাপত্তা প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
ডোবায় মিলল ভাঙারি ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ
অযত্ন-অবহেলায় জৌলুস হারাচ্ছে বরিশালের এই জমিদার বাড়ি
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চরহোগলা এলাকার শত বছরের প্রাচীন ঐতিহ্যবাহী চরহোগলা জমিদার বাড়ি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। স্থানীয়ভাবে চরহোগলা চৌধুরী বাড়ি বা কালামিয়া জমিদার বাড়ি নামে পরিচিত এ স্থাপনাটি দীর্ঘদিন ধরে সংস্কার ও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংরক্ষণের উদ্যোগ না নিলে গুরুত্বপূর্ণ এ ঐতিহাসিক স্থাপত্যকীর্তি হারিয়ে যেতে পারে। প্রাচীন এই জমিদার বাড়িটির সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা।
অযত্ন-অবহেলায় জৌলুস হারাচ্ছে বরিশালের এই জমিদার বাড়ি
চট্টগ্রামের কারাগারে বন্দি ১৯৮ বিদেশি নাগরিক, অপরাধ কী?
কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বন্দিদের মধ্যে মিয়ানমার, চীন, নাইজেরিয়া, লাওস, পাকিস্তানসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। বিশেষ করে মিয়ানমারের নাগরিকদের বড় একটি অংশ
চট্টগ্রামের কারাগারে বন্দি ১৯৮ বিদেশি নাগরিক, অপরাধ কী?
আরও পড়ুন
জিওব্যাগেও থামছে না পদ্মার ভাঙন, ঝুঁকিতে কবরস্থান-বাজার-স্কুলসহ পাঁচ শতাধিক পরিবার
হঠাৎ দৌলতদিয়া গেল ৫ শিশু, অতঃপর...
দেশজুড়ে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হয়েছে: পানিসম্পদমন্ত্রী
পদ্মা ব‌্যা‌রে‌জের নির্মাণ কাজের উদ্বোধন হবে জানুয়া‌রি-মার্চের মধ্যে: এ্যানি