images

দেশজুড়ে

ঝালকাঠিতে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ০৫:৫৪ পিএম

ঝালকাঠি শহরের ফুটপাত দখলমুক্ত রাখতে জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে শহরের কলেজ মোড় এলাকায় ফুটপাত দখল করে গড়ে তোলা প্রায় ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার এস. এম. সাইফুল ইসলাম ও এস. এম. আশরাফুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন। এসময় সহকারী কমিশনার এস এম সাইফুল ইসলাম ও এস এম আশরাফুল ইসলাম এবং পৌরসভার সহকারী প্রকৌশলী মো. নাজমুল হাসান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
Web-Image---Copy

আচমকা ঝড়ে মাইক্রোবাসের উপর ভেঙে পড়ল শতবর্ষী গাছ

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শহরের ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ীর অবৈধ দখলের কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এ অবস্থায় জনদুর্ভোগ কমানো, যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং শহরের সৌন্দর্য রক্ষার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে ব্যবসা পরিচালনাকারীদের সতর্ক করে পুনরায় ফুটপাত দখল না করার নির্দেশনা দেওয়া হয়।

আরটিভি/এমএইচজে