ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

আচমকা ঝড়ে মাইক্রোবাসের উপর ভেঙে পড়ল শতবর্ষী গাছ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৪:২৯ পিএম
ছবি: সংগৃহীত

প্রবল বর্ষণ ও ঝড়ো হওয়ার কারণে মহাসড়কে শতবর্ষী একটি গাছ ভেঙে পড়ে চলন্ত একটি মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে গেছে। এ দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেছেন চালক। তবে আহত হয়েছেন দুই পথচারী।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া এলাকায় কক্সবাজার-টেকনাফ জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় সড়কে সাময়িক প্রতিবন্ধকতা দেখা দেয়, পরে বিজিবি-পুলিশ ও স্থানীয় জনতার সমন্বিত প্রচেষ্টায় গাছটি সরিয়ে যান চলাচলের উপযুক্ত করা হয়।

আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত করে হোয়াইক্যং হাইওয়ে থানার ইনচার্জ নুরুল আবছার গণমাধ্যমকে জানান, কক্সবাজারমুখী একটি মাইক্রোবাস পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। চালকের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মালিকপক্ষ এলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শাহজালাল জানান, শতবর্ষী গাছটি বেশ বড়। হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারত। গাড়ির ক্ষতি হলেও বড় কিছু হয়নি।

এদিকে গত চারদিন ধরে টানা বৃষ্টিতে দেশের সর্বদক্ষিণের জেলা কক্সবাজারে বৈরী আবহাওয়া বিরাজ করছে। পাহাড়ধসে এখন পর্যন্ত জেলায় ২২ জন প্রাণ হারিয়েছেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজান দেওয়ার অপেক্ষা শেষ হলো না মুয়াজ্জিনের
কুমিল্লার চৌদ্দগ্রামে ফজরের আজান দেওয়ার অপেক্ষা করা অবস্থায় মসজিদেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মো. শাহজাহান মিস্ত্রি নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।
আজান দেওয়ার অপেক্ষা শেষ হলো না মুয়াজ্জিনের
পদ্মায় ধরা ১৭ কেজির পাঙাশ, দাম উঠল যত
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে প্রায় ১৭ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে।
পদ্মায় ধরা ১৭ কেজির পাঙাশ, দাম উঠল যত
কিশোরীর মুখ চেপে নির্জনে নিয়ে যান কাশেম, স্বামীর অপকর্ম লুকাতে বিকল্প প্রস্তাব স্ত্রীর
নেত্রকোনার দুর্গাপুরে বাড়ি থেকে তুলে নিয়ে এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে আবুল কাশেম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
কিশোরীর মুখ চেপে নির্জনে নিয়ে যান কাশেম, স্বামীর অপকর্ম লুকাতে বিকল্প প্রস্তাব স্ত্রীর
মামুনের ভয়ংকর পরিকল্পনার কাছে ‘দৃশ্যম’ সিনেমা যেন দুধভাত
বর্তমানে সিনেমাপ্রেমীদের মধ্যে আলোচনায় আছে সম্প্রতি মুক্তি পাওয়া বলিউড সিনেমা দৃশ্যম-৩। মুক্তির পরই সিনেমাটি নিয়ে হইচই পরে যায়। সিনেমাটির আগের দুই কিস্তিও ব্যাপক সাড়া ফেলে দর্শকদের মধ্যে। এদিকে আলোচনার মধ্যেই বাংলাদেশে ঘটে গেল দৃশ্যম-এর গল্পের সঙ্গে সাদৃশ্যপূর্ণ এক চাঞ্চল্যকর ঘটনা।
মামুনের ভয়ংকর পরিকল্পনার কাছে ‘দৃশ্যম’ সিনেমা যেন দুধভাত
দিনদুপুরে ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই
নওগাঁর রাণীনগর উপজেলায় ইসলামী ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং শাখার দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 
দিনদুপুরে ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই
আরও পড়ুন
কক্সবাজারে নারী পর্যটকের মৃত্যু
ডেঙ্গুতে রোহিঙ্গা ক্যাম্পে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ২৮৮২
নভেম্বরে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক করা হবে: বিমানমন্ত্রী
কক্সবাজার থেকে ঢাকায় বিমানবন্দরে নামতেই গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা