images

দেশজুড়ে

দেশে গ্রীনহাউজ পদ্ধতিতে গাঁজা চাষ, ভারতীয় গাঁজার বিকল্প বাজার তৈরির চেষ্টা

শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ০৬:৩৫ এএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সীমান্তবর্তী দক্ষিণ বাঁশজানি গ্রামে গ্রীনহাউজ পদ্ধতিতে গাঁজা চাষের অভিযোগে অভিযান চালিয়ে প্রায় অর্ধশত গাঁজার গাছ জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি সুপারি বাগান থেকে ছোট-বড় মিলিয়ে প্রায় অর্ধশত গাঁজা গাছ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, তাপ ও বৃষ্টি প্রতিরোধী বিশেষ বেষ্টনীর ভেতরে গাছগুলোর পরিচর্যা করা হচ্ছিল। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত বাবা-ছেলে সীমান্তের কাঁটাতারের নিচের ড্রেনেজ লাইন দিয়ে ভারতে পালিয়ে যান।

আরও পড়ুন
20

অনলাইন জুয়ার এজেন্টকে গণপিটুনি, অতঃপর...

ভূরুঙ্গামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন বলেন, সীমান্তবর্তী এলাকার মাদক কারবারিরা ভারতীয় গাঁজার বিকল্প বাজার তৈরির উদ্দেশ্যে নিজেরাই গাঁজা চাষের চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
 
উদ্ধার করা গাঁজা গাছ ও গ্রীনহাউজের বেষ্টনী জব্দ করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।

আরটিভি/ এসকেডি