ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

অনলাইন জুয়ার এজেন্টকে গণপিটুনি, অতঃপর...

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ১০:২৫ পিএম
ছবি: আরটিভি

সিরাজগঞ্জের তাড়াশে যুবক ও কিশোরদের নিয়ে অনলাইন জুয়া খেলার সময় মো. মাসুদ রানা (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করে এলাকাবাসী। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

বুধবার (৮ জুলই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের আড়ংগাইল গ্রামের বাজারে এ ঘটনা ঘটে।

আটক মাসুদ রানা আড়ংগাইল গ্রামের মৃত ইব্রাহিম সরকারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান।

স্থানীয়রা জানান, মাসুদ রানা দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এতে এলাকার উঠতি বয়সী যুবক ও কিশোরদের মধ্যে অনলাইন জুয়ার আসক্তি বাড়ে। দীর্ঘ সময় ধরে জুয়া খেলে আর্থিকভাবে প্রায় শতাধিক যুবক ও কিশোর ক্ষতিগ্রস্ত হন। এতে অনেক পরিবার আর্থিক সংকটে পড়ে। অনেকেই ঋণগ্রস্ত হয়ে পড়েন এবং ঋণ পরিশোধের জন্য সম্পত্তি বিক্রি করতেও বাধ্য হন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ বিরাজ করছিল।

এরই ধারাবাহিকতায় বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে মাসুদ রানা আবারও এলাকার ১০ থেকে ১২ জন যুবক ও কিশোরকে নিয়ে আড়ংগাইল বাজারের একটি স্থানে অনলাইন জুয়ার আসর বসান। এ সময় বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে তাকে আটক করেন। তবে তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যান। পরে বিক্ষুব্ধ জনতা মাসুদ রানাকে গণপিটুনি দিয়ে তাড়াশ থানা-পুলিশের কাছে সোপর্দ করে।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে এলাকাবাসী মাসুদ রানাকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছেন। বৃহস্পতিবার দুপুরে তাকে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ময়মনসিংহের ভালুকায় বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। 
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ক্লাসরুম যেন মরণফাঁদ
হবিগঞ্জের মাধবপুরে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাদের পলেস্তারা খসে পড়ছে, কোথাও কোথাও বেরিয়ে এসেছে মরিচা ধরা রড। যে-কোনো সময় ছাদের অংশ ধসে পড়ার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এসব কক্ষে পাঠদান চলছে। 
ক্লাসরুম যেন মরণফাঁদ
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
হেমন্তের নির্মল আকাশে ধরা দিয়েছে হিমালয়ের অপরূপ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খালি চোখেই দেখা মিলছে বরফে ঢাকা এই পর্বতশৃঙ্গের।
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রতন ও সাকিল আহমেদ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
আরও পড়ুন
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
কলেজের ক্লাসরুমকে ‘বেডরুম’ বানিয়ে ঘুমান এই অধ্যক্ষ
তাড়াশে স্কুলে অভিভাবক ও মা সমাবেশ
যুবককে বাঁশবাগানে নিয়ে দলবদ্ধ বলাৎকার, ভিডিওধারণ করে ব্ল্যাকমেইল