শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ০৭:৩৩ পিএম
গত কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে উজান থেকে নেমে আসা পানিতে জেলার কাপ্তাই লেকের পানির স্তর বৃদ্ধির ফলে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের (কপাবিকে) পাঁচটি ইউনিটই এখন সচল রয়েছে। এতে বিদ্যুৎ উৎপাদন বেড়ে ১৭৯ মেগাওয়াটে উন্নীত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি নিশ্চিত করেছেন।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ ধরে বৃষ্টিপাত এবং উজান থেকে পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে বেড়েছে পানি। এতে পানির ওপর নির্ভরশীল কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে এক সপ্তাহে দুইবার উৎপাদন বেড়েছে। এর আগে মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় কেন্দ্রের পাঁচটি ইউনিট সচল করা হয়, যার মাধ্যমে ১৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছিল। হ্রদে আরও পানি বৃদ্ধি পাওয়ায় আজ সকাল নয়টা থেকে আরও ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ বেশি উৎপাদন করা হচ্ছে, এতে এই কেন্দ্র থেকে বর্তমানে ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। কেন্দ্রে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪২ মেগাওয়া
কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, শুক্রবার সকাল নয়টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির লেভেল ছিল ৯০.৩১ এমএসএল(মিনস সি লেভেল)। রুলকার্ভ অনুযায়ী এসময় হ্রদে পানি থাকার কথা ৮৫.৪৪ এমএসএল। হ্রদে সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ এমএসএল।
আরটিভি/এমএ