images

দেশজুড়ে

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় কয়লা কুড়ানোর হিড়িক

শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ০৯:৩৬ পিএম

ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যেও সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় কয়লা কুড়ানোর হিড়িক পড়েছে। পাহাড়ি ঢলের পানির তোড়ে ভেসে আসা শত শত টন কয়লা সংগ্রহ করতে জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন শত শত মানুষ।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে তাহিরপুরের কলাগাঁও সীমান্তের কলাগাঁও ছড়া দিয়ে ভেসে আসা ভারতীয় বাংলা কয়লা কুড়ানোর চেষ্টা করেন স্থানীয় লোকজন। মাছ ধরার ঠেলা জালসহ নানা সরঞ্জাম দিয়ে ভেসে আসা ভারতীয় কয়লা কুড়িয়ে তীরে তোলেন লোকজন।

স্থানীয়া জানিয়েছেন,  শুক্রবার দুপুরে পাহাড়ি ঢলের পানির সাথে মেঘালয় পাহাড় থেকে বাংলা কয়লা ভেসে আসতে থাকে। দেখতে পেয়ে আশপাশের গ্রামের লোকজন সেই কয়লা কুড়িয়ে তীরে তোলেন।

আরও পড়ুন
456456

বান্দরবানে বন্যা পরিস্থিতিতে বিশুদ্ধ পানি সরববরাহ করছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ

কলাগাঁও গ্রামের বাসিন্দা মোর্শেদ আলম সাদ্দাম বলেন, ভারি বৃষ্টি হওয়ার পাহাড়ি ঢলের পানির সাথে মেঘালয় পাহাড় থেকে অনেক বাংলা কয়লা ভেসে এসেছে। আশপাশের লোকজন মাছ ধরার সরঞ্জাম দিয়ে সেই কয়লা কুড়ানোর চেষ্টা করেছেন এবং অনেকেই কয়লা কুড়িয়ে তীরে তোলেছেন। 

শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার বলেন, ভারি বৃষ্টি হলেই মেঘালয় পাহাড় থেকে বাংলা কয়লা ভেসে আসে। পাহাড়ি ঢল ও বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে কয়লা বেশি আসে। এই কয়লা কুড়িয়ে সীমান্তের শত শত পরিবারের সংসার চলে। আজ পাহাড়ি ঢলের সাথে কয়লা আসায় লোকজন কয়লা কুড়িয়ে জমা করেছেন।

আরটিভি/ এসকেডি