ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বান্দরবানে বন্যা পরিস্থিতিতে বিশুদ্ধ পানি সরববরাহ করছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ

বান্দরবান প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৯:২৬ পিএম
ছবি: আরটিভি

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বান্দাবানের জেলা সদরসহ সাতটি উপজেলা ২টি পৌর সভা ও ৩৪টি ইউনিয়ন বন্যাকবলিত হয়েছে। জেলা শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রায় কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পরে। জেলাতে ২২০টি আশ্রয় কেন্দ্র খোলা হয় এবং প্রায় ৪ হাজারেও বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে।

জেলা প্রশাসনের তরফ থেকে ডাল,চালসহ শুকনো খাবার ও প্রয়োজনীয় সহায়তায় করে যাচ্ছেন। বন্যার পানি নামতে শুরু করায় জনদুর্ভোগ বেড়ে গেছে। তবে চলমান বন্যা পরিস্থিতিতে মোকাবেলায় বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে দেওয়ান বাড়ির পুকুরপাড় রাস্তায় মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হচ্ছে। সাঙ্গু ও মাতামুহুরী নদীর নদীর পানি বেড়ে গিয়ে পার্বত্য জেলা বান্দরবানের অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জেলার নিম্মাঞ্চলের ঘর-বাড়ি আর বিভিন্ন প্রতিষ্ঠানে এখন নদীর ওঠায় স্থানীয়দের দুর্ভোগ বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে বিশুদ্ধ পানির চাহিদা।

আরও পড়ুন

এদিকে জেলা সদরের বাসিন্দাদের বিশুদ্ধ পানি সরবরাহের জন্য বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ একটি ভ্রাম্যমাণ গাড়িতে পুকুর থেকে পানি তুলে সেই পানি বিশেষ প্রক্রিয়ায় পরিশোধন করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিতরণ করা হচ্ছে। বান্দরবান বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। এসময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দেসহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

অপরদিকে প্রতিটি পরিবারকে ১০ লিটার করে একটি জেরিক্যানে (এক ধরনের পাত্র) করে পরিশোধিত পানি বিতরণ করা হয়। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী অনুপম দে বলেন,বান্দরবানের বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে এ ভ্রাম্যমাণ গাড়িতে বিভিন্ন পয়েন্টে দৈনিক দেড় লাখ লিটার পানি পরিশোধন করা হবে। এসব পানি পৌরসভার বাসিন্দাদের বিনামূল্যে সরববরাহ করা হবে।

তিনি আরও জানান, প্রতিটি উপজেলায় ২০ হাজার করে পানি পরিশোধন ট্যাবলেট ও জেলা সদর উপজেলায় ৬০ হাজার পানি পরিশোধন ট্যাবলেট স্থানীয় জনগণের মধ্যে বিতরণ করা হয়েছে। এই কার্যক্রম আরও কয়েকদিন চালু রাখা হবে বলে জানান জস্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ময়মনসিংহের ভালুকায় বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। 
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ক্লাসরুম যেন মরণফাঁদ
হবিগঞ্জের মাধবপুরে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাদের পলেস্তারা খসে পড়ছে, কোথাও কোথাও বেরিয়ে এসেছে মরিচা ধরা রড। যে-কোনো সময় ছাদের অংশ ধসে পড়ার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এসব কক্ষে পাঠদান চলছে। 
ক্লাসরুম যেন মরণফাঁদ
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
হেমন্তের নির্মল আকাশে ধরা দিয়েছে হিমালয়ের অপরূপ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খালি চোখেই দেখা মিলছে বরফে ঢাকা এই পর্বতশৃঙ্গের।
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রতন ও সাকিল আহমেদ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
আরও পড়ুন
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
যেখানে স্বাস্থ্যসেবা এখনও থাকে ‘ভদ্র পল্লিতে’
বান্দরবানে এবার ৩৩ মণ্ডপে দুর্গাপূজা
ঘুমধুম সীমান্তে ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক