শনিবার, ১১ জুলাই ২০২৬ , ১১:৩৩ এএম
চট্টগ্রামের মীরসরাই ট্র্যাজেডির ১৫ বছর আজ (১১ জুলাই)। এ দিনে উপজেলার সৈয়দালী এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একইসঙ্গে মারা যান ৪৫ জন। যার মধ্যে বেশিরভাগ ছিল স্কুলছাত্র।
২০১১ সালের ১১ জুলাই এই দিনে মিরসরাই উপজেলার বড়তাকিয়া-আবুতোরাব সড়কে ঘটেছিলে স্মরণকালের মর্মান্তিক দুর্ঘটনা। সেদিন মিরসরাই স্টেডিয়ামে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখে একটি মিনি ট্রাকে ফিরছিলে একঝাঁক শিশু-কিশোর। গাড়িটি সৈদালী এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। এ ঘটনায় ৪০ স্কুলছাত্রসহ ৪৫ জনের মৃত্যু হয়। খবর পেয়ে এক ছাত্রের বাবাও হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গিয়েছিলেন।
সেদিনের ঘটনার স্মরণে আবুতোরাব স্কুল প্রাঙ্গণে 'আবেগ' নামে একটি স্মৃতিফলক নির্মাণ করা হয়। ঘটনার পর থেকে প্রতিবছর নিহতদের স্বজন ও এলাকাবাসী স্মৃতিফলকে ফুল দিয়ে স্মরণ সহ নানা কর্মসূচি পালন করেন।
আরটিভি/এমএইচজে