images

দেশজুড়ে

৫ গাঁজা গাছসহ মাদক কারবারি ধরা

শনিবার, ১১ জুলাই ২০২৬ , ০১:৫৪ পিএম

মুন্সীগঞ্জে পাঁচটি গাঁজা গাছসহ রাম প্রসাদ বাড়ৈ (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১১ জুলাই) দুপুরে সিরাজদিখান থানা পুলিশের শেখরনগর তদন্ত কেন্দ্রের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানে শেখরনগর তদন্ত কেন্দ্রের এসআই আক্কাস আলী সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার রাজানগর ইউনিয়নের নয়ানগর এলাকায় অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুন
Web-Image18

বৈদ্যুতিক পিলার ভেঙে মই বানিয়ে পালান ফাঁসির আসামি আব্দুল্লাহ, অতঃপর...

অভিযানকালে নয়ানগর গ্রামের মৃত সন্তোষ বাড়ৈর ছেলে রাম প্রসাদ বাড়ৈর নিজ বসতবাড়িতে রোপণ করা ছোট-বড় ৫টি গাঁজা গাছ উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।

শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) সঞ্জিত কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজা গাছসহ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/আইএম