images

দেশজুড়ে

কুড়িগ্রামে বিপুল নিষিদ্ধ ম্যাজিক জাল জব্দ

সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ০৫:২৩ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সরকার কর্তৃক নিষিদ্ধ চায়না দুয়ারি (ম্যাজিক) জাল জব্দ করা হয়েছে।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার আন্ধারি ঝাড় ইউনিয়নের বামনের কুঠি গ্রামের নুর নবীর (৩৫) বসতবাড়িতে মজুদ করে রাখা এসব নিষিদ্ধ চায়না জাল জব্দ করা হয়। 

অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তি বাড়িতে অবস্থান না করায় তাকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ৪২টি জালের আনুমানিক দৈর্ঘ্য প্রায় ৩ হাজার মিটার বা ৩ কিলোমিটার।

জব্দ করা এসব নিষিদ্ধ জাল পরবর্তীতে বিধি মোতাবেক ধ্বংস করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন
Web-Image---Copy

দিনে গোয়ালঘর রাতে মাদকের আড্ডা বসে এই মাদরাসায়

এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, চায়না দুয়ারি মূলত মাছ ধরার ফাঁদ হিসেবে ব্যবহৃত একটি অত্যন্ত ক্ষতিকর জাল। এতে ছোট-বড় যেকোনো জলজ প্রাণী একবার ঢুকলে আর বের হতে পারে না। দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য ধ্বংসের কারণে বাংলাদেশে এর উৎপাদন, আমদানি ও ব্যবহার আইনত দণ্ডনীয়। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন (১৯৫০) অনুযায়ী এ ধরনের জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

তিনি আরও বলেন, দেশীয় জীব-বৈচিত্র্য রক্ষার্থে নিষিদ্ধ এই জালের বিরুদ্ধে পুলিশের অভিযান চলবে।


আরটিভি/এমএইচজে