images

দেশজুড়ে

মানিকগঞ্জের দুর্গম চরাঞ্চলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ০৮:১৭ পিএম

মানিকগঞ্জে যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে কৃষিকাজ করতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন এক কৃষক। 

সোমবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের র্খোদ্দ মহেশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কৃষক শহীদ শিকদার জিয়নপুর ইউনিয়নের র্খোদ্দ মহেশপুর এলাকার মৃত শমসের শিকদারের ছেলে।

আরও পড়ুন
Web-Image---Copy

বজ্রপাতে নদীতে পড়ে ট্রলারচালক নিখোঁজ 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে জিয়নপুর ইউনিয়নের খোদ্দ মহেশপুর চকের মাঠে কৃষিকাজ করছিলেন শহীদ শিকদার। এ সময় হঠাৎ তীব্র বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় কৃষকরা বিষয়টি তার পরিবারকে জানালে স্বজনরা গিয়ে মরদেহ বাড়িতে নিয়ে যান।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং নিহতের বাড়িতে পুলিশ যাওয়ার আগেই তার দাফন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায়। আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।

আরটিভি/এমএইচজে