ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বজ্রপাতে নদীতে পড়ে ট্রলারচালক নিখোঁজ 

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৭:৩৬ পিএম
নিখোঁজ রুবেল হাওলাদার। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার রাবনাবাদ চ্যানেলে মাছ ধরার সময় বজ্রপাতে ট্রলার থেকে নদীতে পড়ে রুবেল হাওলাদার নামে এক মাঝি নিখোঁজ হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও তিন জেলে।

সোমবার (১৩ জুলাই) সকাল ১১টার দিকে পায়রা সমুদ্রবন্দরের তিন নম্বর বয়া সংলগ্ন গনির টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ রুবেল হাওলাদার উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ১২ নম্বর ডিগ্রির মাঝগ্রাম এলাকার বাসিন্দা। তিনি আবুল কালাম হাওলাদারের ছেলে এবং ট্রলারটির মালিক ও চালক ছিলেন।

জানা গেছে, চার জেলেকে নিয়ে রাবনাবাদ চ্যানেলে মাছ ধরছিলেন রুবেল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ট্রলার থেকে নদীতে পড়ে যান এবং নিখোঁজ হন। একই ঘটনায় ট্রলারে থাকা শাহাদাত মৃধা, রাজিব সরদার ও নাসির ভূইয়া বজ্রাঘাতে আহত হন। বজ্রপাতের তীব্রতায় তারা কিছু সময় ট্রলারের ওপর অচেতন হয়ে পড়ে ছিলেন। পরে আশপাশে মাছ ধরতে থাকা অন্য ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

আরও পড়ুন

ঘটনার পর থেকেই স্থানীয় জেলেরা নিখোঁজ রুবেল হাওলাদারকে উদ্ধারে নদীতে চেষ্টা চালাচ্ছেন। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু জাফর বলেন, বজ্রপাতে ট্রলার থেকে নদীতে পড়ে একজন মাঝি নিখোঁজ হয়েছেন এবং তিনজন জেলে আহত হয়েছেন। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে এবং প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল হাসান জানান, খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযান চালানোর জন্য কোস্ট গার্ডকে অবহিত করা হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ময়মনসিংহের ভালুকায় বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। 
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
আরও পড়ুন
বজ্রপাতে প্রাণ গেল ৮ বছরের শিশুর
ঢাকাসহ ৫ বিভাগে হানা দিতে পারে প্রবল বৃষ্টি, ভারী বজ্রপাতের শঙ্কা
মাছের খাবার দেওয়ার সময় হঠাৎ বজ্রপাত, বাঁচানো গেল না আলীমকে
ঢাকায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস