images

দেশজুড়ে

ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ০৪:৪৮ পিএম

সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা কলারোয়া থানার মামলা নং-১৭ এর এজাহারভুক্ত আসামি মো. হাফিজুল ইসলাম ওরফে হাপি (৫৩) ও তার স্ত্রী রোমেনা বেগম (৪৫)-কে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হাফিজুল ইসলাম ও রোমেনা বেগম কলারোয়া উপজেলার হেলাতলা (কাছারীপাড়া) এলাকার বাসিন্দা। অভিযানের সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, মাদকের বিরুদ্ধে তাদের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক ব্যবসা ও মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন
67t

ডেভিড ইমন ও ইন্টারনেট ব্যবসায়ীর ফোনালাপ, যা জানা যাচ্ছে

গ্রেপ্তারকৃত দুই আসামিকে মঙ্গলবার প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সাতক্ষীরার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরটিভি/এসএস