images

দেশজুড়ে

কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের পাশে বিমানবাহিনী

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ০৫:৪৮ পিএম

‎কক্সবাজারের পেকুয়া উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ বিমানবাহিনী।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ বিমানবাহিনীর কক্সবাজার ঘাঁটির উদ্যোগে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

চুয়াডাঙ্গায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বিজিবি

‎ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন বাংলাদেশ বিমানবাহিনীর উইং কমান্ডার মো. মোনোয়ারুল ইসলাম। তিনি জানান, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ বিমানবাহিনীর মানবিক দায়িত্বেরই একটি অংশ এবং ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

আরটিভি/এমএইচজে