images

দেশজুড়ে

ধামরাইয়ে দুই বেকারিকে জরিমানা

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ০৮:০৬ পিএম

প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির অভিযোগে ঢাকার ধামরাইয়ে দুটি বেকারিতে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে পৌরসভার ৯নং ওয়ার্ডের ছোট চন্দ্রাইল এলাকায় ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল মামুন ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এ জরিমানা করেন।

আরও পড়ুন
Web-Image---Copy

পরিবার পরিকল্পনা পরিদর্শকের অবহেলায় সেবাবঞ্চিত সাধারণ মানুষ

উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই খাদ্যদ্রব্য প্রস্তুত ও বাজারজাত করে আসছিল কারখানাদুটি। স্থানীয় পরিবেশের ক্ষতি ও নিয়ম নীতি অমান্য করায় ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা মেলায় ভিআইপি বেকারিকে ৫০ হাজার ও বন্ধু বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে ইউএনও মোহাম্মদ আল মামুন জানান, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় উপজেলার অবৈধ ও অনুমোদনহীন কলকারখানার বিরুদ্ধে এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

আরটিভি/এমএইচজে