ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

পরিবার পরিকল্পনা পরিদর্শকের অবহেলায় সেবাবঞ্চিত সাধারণ মানুষ

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৭:১১ পিএম
পরিবার পরিকল্পনা পরিদর্শক রতন দাশ। ছবি: সংগৃহীত

রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক রতন দাশের বিরুদ্ধে কর্মস্থলে নিয়মিত উপস্থিত না থাকাসহ নানা অনিয়ম ও চরম দায়িত্ব অবহেলার অভিযোগ উঠেছে।

নিয়মিত দায়িত্ব পালন না করে তিনি রাঙামাটি শহরসহ বিভিন্ন স্থানে ব্যক্তিগত কাজে সময় কাটান বলে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে।

দীর্ঘদিন ধরে চলে আসা এই অনিয়মের কারণে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ মৌলিক পরিবার পরিকল্পনা ও প্রাক-প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে চরমভাবে বঞ্চিত হচ্ছেন। মাঠ পর্যায়ের একজন দায়িত্বশীল কর্মীর এমন উদাসীন ও দায়িত্বজ্ঞানহীন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ভুক্তভোগী ও সেবাগ্রহীতারা।

এ বিষয়ে জানতে চাইলে লংগদু উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেমিন চাকমা জানান, রতন দাশ মাঝে মধ্যে অফিস থেকে ছুটি নেন। গত দুই দিন আগেও তিনি মৌখিকভাবে ছুটির কথা জানিয়ে রাঙামাটি গেছেন। তবে সরকারি নিয়মনীতি উপেক্ষা করে এভাবে ঘন ঘন কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং লিখিত আবেদনের পরিবর্তে কেবল 'মৌখিক ছুটি' নিয়ে চলে যাওয়ার বিষয়টি নিয়ে স্থানীয় মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

দায়িত্ব অবহেলার অভিযোগের বিষয়ে জানতে গত ১৩ জুলাই অভিযুক্ত পরিবার পরিকল্পনা পরিদর্শক রতন দাশের ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এদিকে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং সরকারি দায়িত্বে অবহেলা বন্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল। তারা বিষয়টি তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাতিয়ায় সাড়ে ৩ কেজির ইলিশ ১০ হাজার ৯০০ টাকায় বিক্রি
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ৩ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ মাছ ১০ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়েছে।
হাতিয়ায় সাড়ে ৩ কেজির ইলিশ ১০ হাজার ৯০০ টাকায় বিক্রি
দাউদকান্দির এই সেতু যেন ‘পুলসিরাত’
কুমিল্লার দাউদকান্দিতে দীর্ঘদিন ধরে হয়নি সংস্কার না হওয়ায় একটি সেতুর মাঝের অংশে ফাটল ধরেছে। দেবে গেছে একটি পিলারও। ভাঙা সেতু দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছেন ১৬ গ্রামের হাজারো মানুষ। যেকোনো সময় সেতুটি ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে শঙ্কায় রয়েছেন স্থানীয়রা।
দাউদকান্দির এই সেতু যেন ‘পুলসিরাত’
৫ ট্রান্সফরমার নিলো চোরের দল, মাশুল গুনলেন কৃষকরা
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় মাত্র এক রাতের ব্যবধানে পাঁচটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। আর এই চুরির খেসারত হিসেবে রঘুনাথপুর ইউনিয়নের সব এলাকার ভুক্তভোগী সাধারণ গ্রাহক ও কৃষকদের পকেট থেকেই বিপুল অঙ্কের টাকা মাশুল আদায়ের অভিযোগ উঠেছে।
৫ ট্রান্সফরমার নিলো চোরের দল, মাশুল গুনলেন কৃষকরা
মাদরাসাশিক্ষকের বাসায় আরবি শিখতে গিয়ে কাঁদতে কাঁদতে ফিরল শিশু, অতঃপর...
চাঁদপুরে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে আমিনুল ইসলাম (৬৪) নামে এক মাদরাসাশিক্ষককে আটক করেছে পুলিশ। পরে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।
মাদরাসাশিক্ষকের বাসায় আরবি শিখতে গিয়ে কাঁদতে কাঁদতে ফিরল শিশু, অতঃপর...
মাছের খাবার দেওয়ার সময় হঠাৎ বজ্রপাত, বাঁচানো গেল না আলীমকে
চট্টগ্রামের সীতাকুণ্ডে বজ্রপাতে আব্দুল আলীম চৌধুরী (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। 
মাছের খাবার দেওয়ার সময় হঠাৎ বজ্রপাত, বাঁচানো গেল না আলীমকে
আরও পড়ুন
জমি বিরোধে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলা ও উচ্ছেদের অভিযোগ লংগদুতে 
ধর্ষণের অভিযোগে সৎ বাবাসহ গ্রেপ্তার ২
হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড কৃষকের স্বপ্ন
আওয়ামী লীগ নেতা সরোয়ার গ্রেপ্তার