বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ০৫:৩৯ এএম
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবায়েদুর রহমান খোকন বলিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারের হোটেল রাজমহল থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
চাঁদপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি)'র ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, খোকন বলিকে আপাতত জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিস্তারিত খোঁজ নিয়ে পরে জানানো হবে।
তবে অভিযোগ রয়েছে, বিগত ২০২৪ সালে জুলাই আন্দোলন চলাকালে হাজীগঞ্জে ছাত্র ও জনতার উপর হামলার নেতৃত্ব দিয়েছিল ছাত্রলীগ নেতা এবায়েদুর রহমান খোকন বলি। বিগত কয়েক মাস আত্মগোপনে থাকলেও গত কিছু দিন ধরে প্রকাশ্যে চলা ফেলা করছেন তিনি। এমন পরিস্থিতিতে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হন এবায়েদুর রহমান খোকন বলি।
আরটিভি/টিআর