images

দেশজুড়ে

চট্টগ্রামে ৫ তলা থেকে পড়ে একজনের মৃত্যু

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১০:০৪ এএম

চট্টগ্রামে একটি ভবনের ৫ তলা থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে নগরের পাঁচলাইশ থানাধীন ষোলশহর ২ নম্বর গেট এলাকার ফিনলে স্কয়ার ভবনে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি ফিনলে স্কয়ার ভবনের পঞ্চম তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
01

চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, নিহত ২  

হাসপাতাল সূত্র আরও জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরে আলম আশেক জানান, ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। মারা যাওয়া ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আরটিভি/এসএইচএম