images

দেশজুড়ে

নরসিংদীতে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ০৫:০৬ পিএম

নরসিংদীর রায়পুরায় বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর গ্রামের নামারচর বিলে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- ভেলুয়ারচর গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে নিপা (৭) ও একই গ্রামের নূরুজ্জামানের মেয়ে জান্নাতি (৮)। তারা উভয়েই ভেলুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে নিপা ও জান্নাতিসহ কয়েকজন শিক্ষার্থী নামারচর বিলে গোসলে যায়। এ সময় নিপা ও জান্নাতি পানিতে ডুবে যায়। তাদের সঙ্গে থাকা অন্য শিশুরা
আশপাশের লোকজনকে ডেকে আনলে ওই দুই শিশুকে পানির নিচ থেকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
01

টাঙ্গাইলে নৌকা ভ্রমণে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শীলা জানান, বেলা সাড়ে ১১টার দিকে ভেলুয়ারচর থেকে দুই শিশুকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

উল্লেখ্য,আর আগে বৃহস্পতিবার একই উপজেলায় চারজন শিক্ষার্থী পানিতে ডুবে মারা যায়।

আরটিভি/ এসকেডি