images

দেশজুড়ে

ট্রেনের ছাদ থেকে পা পিছলে পড়ে পর্যটকের মৃত্যু

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১০:০২ পিএম

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের ছাদ থেকে পা পিছলে পড়ে মো. রাফসান (২০) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সীতাকুণ্ড রেলস্টেশন এলাকায় ঢাকা মেইল ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে এ ঘটনা ঘটে।

নিহত রাফসান নরসিংদীর মাধবদী উপজেলার সাইদুল বেপারীর ছেলে। তারা চার বন্ধু নরসিংদী থেকে ট্রেনযোগে বেড়াতে এসেছিলেন।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন
Web-Image16

মাটি ধসে ১০ মাসের শিশুর মৃত্যু

‎রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নরসিংদী থেকে ট্রেনের ছাদে করে চার বন্ধু সীতাকুণ্ডে বেড়ানোর উদ্দেশ্যে আসেন। ট্রেনটি সীতাকুণ্ড রেলস্টেশন এলাকায় থামলে হুড়োহুড়ি করে নামতে গিয়ে রাফসান পা পিছলে নিচে পড়ে যান। ছাদ থেকে পড়ার সময় মাথা নিচের দিকে থাকায় প্রচণ্ড আঘাত পান। পরে তার বন্ধুরা সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু রাব্বি বলেন, ‌বৃষ্টির কারণে ট্রেনের ছাদে পানি ছিল। ট্রেন থেকে নামার সময় আমাদের বন্ধু পা পিছলে পড়ে যায়। এতে সে মাথায় পছন্দ আঘাত পায়।

আরটিভি/এমএ