ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মাটি ধসে ১০ মাসের শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম) আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৩:১৫ পিএম
চট্টগ্রামে মাটি ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে ঘরের ওপর মাটি ধসে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আশরাফুল ইসলাম তানভীর (১০ মাস) ওই এলাকার বাগান বাড়ির বাসিন্দা মাঈন উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টির কারণে পাহাড়ের কিনারে থাকা ঘরের ওপর মাটি ধসে পড়ে। এ সময় শিশুটি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করা হলেও তার মৃত্যু হয়।

সীতাকুণ্ড থানার এসআই উত্তর কুমার রাজবংশী বলেন, সকালে পাহাড়ের পাদদেশে বসতঘরে পাহাড় ধসে পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। বিষয়টি পুলিশ জানার আগেই পরিবারের সদস্যরা ধর্মীয় রীতি অনুযায়ী দাফন সম্পন্ন করে।

আরও পড়ুন

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জুনায়েত কাউছার জানান, ভারী বৃষ্টির কারণে মাটি ধসে পড়েছে ঘরটির ওপর। ঘরটি একেবারেই কাঁচা ছিল। এতে ওই ঘরে থাকা ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
হেমন্তের নির্মল আকাশে ধরা দিয়েছে হিমালয়ের অপরূপ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খালি চোখেই দেখা মিলছে বরফে ঢাকা এই পর্বতশৃঙ্গের।
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রতন ও সাকিল আহমেদ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা তারা বানু (৭৭)। ছেলের মরদেহ বাড়ি থেকে কবরস্থানে নেওয়ার সময় এ ঘটনাটি ঘটে।
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
আরও পড়ুন
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
দেশে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪
হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু