images

দেশজুড়ে

স্ট্যাম্পে সই করে মাদক ছাড়ার ঘোষণা দুই চিহ্নিত ব্যবসায়ীর 

শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ১০:০২ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামে শতশত নেতাকর্মী ও স্থানীয় জনগণের সামনে স্ট্যাম্পে সই করে মুচলেকা দিয়ে মাদক ছাড়ার ঘোষণা দিয়েছেন মাসুম ভুঁইয়া ও হাবিবুর রহমান (পিয়ার) নামে দুই চিহ্নিত মাদক ব্যবসায়ী।

শনিবার (১৮ জুলাই) জামপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়ামিন মিয়ার সভাপতিত্বে এক অনুষ্ঠানে তারা এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহসভাপতি ও মো. আল মুজাহিদ মল্লিক।

এ সময় মাদক পরিহারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন উপস্থিত নেতারা।

আরও পড়ুন
Web-Image---Copy

১০০ রাকাত নামাজ পড়েও ভালো হলেন না সেই চোর!

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- জামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. গিয়াসউদ্দিন, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভুঁইয়া, ​সোনারগাঁ উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, সোনারগাঁ উপজেলা কৃষকদলের আহ্বায়ক ফজলু মেম্বার, জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক ও ইব্রাহিম মেম্বার, সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য আলামিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য শাহআলম, জামপুর ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মকবুল ভুঁইয়া, জামপুর ইউনিয়ন জাসাসের সভাপতি আলমগীর, জামপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি শিহাব ভুঁইয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতারা।

অনুষ্ঠানে আগত বক্তারা এলাকাকে মাদকমুক্ত করতে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং বাকিদেরও মাদক ব্যবসা ও সেবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান।

আরটিভি/এমএইচজে