১০০ রাকাত নামাজ পড়েও ভালো হলেন না সেই চোর!

আরটিভি নিউজ

শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ০৯:৫০ পিএম


১০০ রাকাত নামাজ পড়েও ভালো হলেন না সেই চোর!
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাইয়ে চুরির অভিযোগে মো. রেজাউল করিম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করার পর অনুতপ্ত হয়ে ভালো হওয়ার অঙ্গীকার করলে স্থানীয় লোকজন শাস্তিস্বরূপ তাকে ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে তওবা করিয়ে ছেড়ে দেন। তবে একই দিন রাতে ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মামা ফকির আস্তানা এলাকা থেকে তাকে চুরির অভিযোগে আটক করা হয়েছিল। ওই দিন রাতেই তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার রেজাউল করিম জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার বাসিন্দা।

জানা গেছে, মোবাইল ফোন ও টাকা চুরির অভিযোগে রেজাউল করিমকে আটক করেন এলাকাবাসী। এ সময় ভবিষ্যতে আর কখনও চুরি কিংবা অসৎকাজে জড়াবেন না বলে অঙ্গীকার করেন। তার অনুতাপ ও অসহায়ত্ব বিবেচনায় নিয়ে স্থানীয় লোকজন তাকে ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে তওবা করতে বলে ছেড়ে দেন। ওই রাতেই জোরারগঞ্জ থানা পুলিশ মাদক সেবন ও বিক্রির অভিযোগে তার বাড়িতে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম গণমাধ্যমকে বলেন, শুক্রবার বিকেলে চুরির অভিযোগে স্থানীয় লোকজন তাকে ১০০ রাকাত নফল নামাজ আদায় করিয়ে ছেড়ে দিয়েছিলেন। ওই রাতে তার বাড়িতে অভিযান চালালে ১৫ পিস ইয়াবা পাওয়া যায়। চুরির পাশাপাশি মাদক ব্যবসায়ও জড়িত তিনি। শনিবার (১৮ জুলাই) দুপুরে মাদকের মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission