images

দেশজুড়ে

বৈদ্যুতিক খুঁটিতে উঠে টিকটক, শক খেয়ে পানিতে পড়ে কিশোর নিখোঁজ

শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ১০:৫০ পিএম

কিশোরগঞ্জের নিকলীতে বৈদ্যুতিক খুঁটিতে উঠে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে এক কিশোর নিখোঁজ হয়েছে। ঘটনার পর কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও তার সন্ধান মেলেনি। তাকে উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযানে নেমেছে। 

শনিবার (১৮ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার কারপাশা ইউনিয়নের বাগখালী এলাকার নানশ্রী ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ কিশোরের নাম মোনায়েম (১৫)। তিনি উপজেলার নানশ্রী গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

আরও পড়ুন
Web-Image---Copy

নিখোঁজের একদিন পর খালে ভেসে উঠল যুবকের মরদেহ

স্থানীয় সূত্রে জানা যায়, টিকটক ভিডিও ধারণের উদ্দেশ্যে মোনায়েম নানশ্রী ব্রিজের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন। পরে সেখান থেকে পানিতে লাফ দেওয়ার চেষ্টা করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পানিতে পড়ে যান। ঘটনার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

খবর পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পানিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা শুরু করেন। পরে নিকলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। একই সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ডুবুরি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, নিখোঁজ কিশোরকে উদ্ধারে স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।

আরটিভি/ এসকেডি