নিখোঁজের একদিন পর খালে ভেসে উঠল যুবকের মরদেহ

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ০৯:৩৭ পিএম


নিখোঁজের একদিন পর খালে ভেসে উঠল যুবকের মরদেহ
ছবি: আরটিভি

শরীয়তপুরের জাজিরায় নিখোঁজ হওয়ার একদিন পর রাস্তার পাশের একটি পুকুর থেকে তুহিন সরদার (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুরিয়া মোল্লাকান্দি গ্রামের রাস্তার পাশের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে জাজিরা থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। 

নিহত তুহিন সরদার ওই গ্রামের মৃত করিম সরদারের ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে তুহিন বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শনিবার দুপুর আড়াইটার দিকে স্থানীয়রা সেনেরচর এলাকায় রাস্তার পাশের একটি পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে জাজিরা থানা পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহটি তুহিন সরদারের বলে শনাক্ত করেন।

আরও পড়ুন

স্থানীয় সেলিম মাদবর জানান, এর আগেও একবার তুহিনকে উপজেলার জয়নগর এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছিল। এরপর থেকে তার শারীরিক অবস্থা নিয়ে পরিবার উদ্বিগ্ন ছিল।

প্রতিবেশী সুরুজ মোল্লা বলেন, গতকাল সকাল থেকে তুহিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ দুপুরে পুকুরে লাশ ভাসতে দেখে সবাই ঘটনাস্থলে ছুটে আসে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এমন মৃত্যু সত্যিই খুবই মর্মান্তিক।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission