images

দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের যাত্রীর মৃত্যু

শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ১১:১০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করার সময় প্রাইভেটকারে ট্রেনের ধাক্কায় মীর সাইফুল ইসলাম সাদ (২৪) নামে এক প্রাইভেটকারের যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের কাছাকাছি এই ঘটনা ঘটে।

নিহত সাইফুল জেলার সরাইল উপজেলা সদরের চাঁনমনি পাড়ার মৃত মীর হেলাল মিয়ার ছেলে। তিনি সরাইল বিকেল বাজারের কাপড় ব্যবসায়ী ছিলেন।

এই ঘটনায় প্রাইভেটকারচালক মো. তানিম আহম্মেদ আহত হন। তিনি একই উপজেলার বগলাহাটি এলাকার সাইদুল হকের ছেলে।

আরও পড়ুন
Web-Image---Copy

নিখোঁজের একদিন পর খালে ভেসে উঠল যুবকের মরদেহ

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, সাইফুল প্রাইভেটকার নিয়ে বিজয়নগর থেকে নিজ বাড়ি সরাইলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মুকুন্দপুর একটি লেভেল ক্রসিং পাড় হতে গিয়ে প্রাইভেটকারটি রেললাইনে আটকে যায়। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা পাহারিকা এক্সপ্রেস চট্টগ্রাম যাওয়ার পথে প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গিয়ে এতে থাকা সাইফুল ও চালক তানিম গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সাইফুলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, লেভেল ক্রসিংটিতে কোনো গেইটম্যান নেই। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এক ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি/এমএইচজে