images

দেশজুড়ে

বাসস্ট্যান্ডে পাওয়া শিশু জোনায়েদের স্বজনদের সন্ধানে পুলিশ

রোববার, ১৯ জুলাই ২০২৬ , ০১:২৫ পিএম

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে জোনায়েদ (১২) নামে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে শিশুটির স্বজনদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

উদ্ধার হওয়া শিশুটি জানিয়েছে তারা বাবার নাম মো. রানা, মায়ের নাম সুলতানা, চাচার নাম মো. রনি এবং মামার নাম সাদ্দাম। তাদের স্থায়ী ঠিকানা চট্টগ্রাম মহানগরীর সিএমপি বায়েজিদ থানা এলাকার আতুরার ডিপু, মীরপাড়া (৪ তলা বিল্ডিং সংলগ্ন)। শিশুটির বাবা পেশায় একজন অটোরিকশাচালক।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১৯ জুলাই) কোম্পানীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকায় ওই শিশুকে একা ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন মুরাদনগর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে সে পুলিশ হেফাজতে নিরাপদে রয়েছে।

আরও পড়ুন
Web-Image---Copy

পানির নিচে হাতিয়ার ২৫ হাজার হেক্টরের ফসল, থামছে না কৃষকদের কান্না

মুরাদনগর থানা পুলিশ জানায়, শিশুটির স্বজনদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত অব্যাহত রয়েছে। শিশুটির পরিবারের সদস্য বা পরিচিত কেউ যোগাযোগ করলে যথাযথ পরিচয় নিশ্চিত করে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শিশুটির বিষয়ে কোনো তথ্য থাকলে বা তার স্বজনদের ০১৩২০-১১৪২৬১ নম্বরে অথবা মুরাদনগর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আরটিভি/এমএইচজে