images

দেশজুড়ে

টাঙ্গাইলে নিষিদ্ধ সংগঠনের নেতা গ্রেপ্তার

রোববার, ১৯ জুলাই ২০২৬ , ০৪:০৩ পিএম

টাঙ্গাইলের সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে হওয়া মামলায় ডিএম সুপ্ত নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) রাতে উপজেলার নলুয়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ডিএম সুপ্ত উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান ডিএম শরীফুল ইসলাম শফীর ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সদস্য ছিলেন।

আরও পড়ুন
Web-Image---Copy

প্রধানমন্ত্রীর নির্দেশনায় কালিয়াকৈরের ৭ হাজার পরিবার পেল খাদ্যসামগ্রী

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম আশিক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা মামলার আসামি ডিএম সুপ্তকে গ্রেপ্তার করে পরে আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/এমএইচজে