গাজীপুরের কালিয়াকৈরের প্রধানমন্ত্রীর নির্দেশনায় অতি বর্ষণে পানিবন্দি ৭ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) সকালে পৌরসভার মিলনায়তনে এ খাদ্যসামগ্রী বিতরণের উদ্বোধন করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান।
এসব খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে, ৩ কেজি চাল, আধা কেজি ডাল, ১ কেজি আলু, আধা কেজি তেল ও লবণসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী।
মুজিবুর রহমান বলেন, দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।
এ সময় আরও বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম ফখরুল হোসাইন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুমায়ূন কবির খান, কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি ভি.পি আ.ন.ম ইব্রাহিম খলিল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীরা।
আরটিভি/এমএইচজে




