images

দেশজুড়ে

ফাইনাল খেলা দেখার সময় হঠাৎ ক্ষেপে গিয়ে ‘তুলকালাম’ আর্জেন্টিনাভক্তদের

সোমবার, ২০ জুলাই ২০২৬ , ০৪:৩৭ পিএম

চট্টগ্রামে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা দেখার সময় এক ব্রাজিল সমর্থককে ধাওয়া দেওয়া এবং আরও একজনকে ধাওয়া এবং একপর্যায়ে তাকে মারধর করার দুটি ভিডিও ভাইরাল হয়েছে।

রোববার (১৯ জুলাই) রাতে নগরের সিআরবি এলাকায় এসব ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, নগরের সিআরবি এলাকায় ব্রাজিলের জার্সি পরা এক কিশোরকে কয়েকজন মিলে ধাওয়া দিচ্ছেন। ধাওয়া দেওয়া ব্যক্তিদের বেশির ভাগেরই গায়ে আর্জেন্টিনার জার্সি ছিল। একই সময়ে সিআরবিতে আরও একজনকে ধাওয়া এবং একপর্যায়ে তাকে মারধর করতে দেখা গেছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর সোমবার (২০ জুলাই) সকালে গণমাধ্যমকে বলেন, শত শত দর্শক খেলা দেখেছেন। খেলা দেখার সময় দর্শকদের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে কথা-কাটাকাটি হতে পারে। সিআরবি এলাকায় কাউকে মারধরের বিষয়টি পুলিশকে জানানো হয়নি। সেখানে যথেষ্ট পুলিশ ছিল।

আরও পড়ুন
Web-Image---Copy

ফাইনাল উদযাপনে মাদারীপুরে স্পেন সমর্থকদের ‘এলাহী আয়োজন’

এদিকে নগরের ২ নম্বর গেট এলাকায় বড় পর্দায় খেলা দেখার সময় দর্শকদের ছোটাছুটি করতে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, দর্শকরা দৌড়াচ্ছেন। পাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে কিছু প্লাস্টিকের চেয়ার।

পাঁচলাইশ থানার ওসি জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে আমি নিজে ছিলাম। খেলা চলাকালে হঠাৎ একটি মোটরসাইকেল পড়ে যায়। এ সময় মারামারির গুজবে দর্শকরা দৌড়াদৌড়ি শুরু করেন। বিষয়টি দেখতে পেয়ে আমরা দর্শকদের শান্ত করি। প্রকৃত বিষয় তুলে ধরার পর দৌড়ে পালিয়ে যাওয়া দর্শকেরা পুনরায় খেলা দেখতে আসেন। শান্তিপূর্ণভাবে খেলা দেখা শেষ হয়।

আরটিভি/এমএইচজে