ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ফাইনাল উদযাপনে মাদারীপুরে স্পেন সমর্থকদের ‘এলাহী আয়োজন’

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৪:১৮ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ফাইনাল ম্যাচকে ঘিরে সারাদেশের মতো মাদারীপুরের শিবচরেও ফুটবল ঝড় এখন চরমে। বিশেষ করে শিবচরের কাদিরপুর এলাকার স্পেন সমর্থকদের উৎসাহ-উদ্দীপনা এখন চোখে পড়ার মতো। ১৯০০০০ হাজার টাকা মূল্যের মহিষ জবাই করে কয়েকশ ফুটবলপ্রেমীর জন্য এলাহী ভূরিভোজের আয়োজন করেছেন স্থানীয় স্পেন সমর্থকরা।

জানা গেছে, টুর্নামেন্ট শুরুর পর থেকেই কাদিরপুরের স্পেন সমর্থকরা বিশাল বিশাল পতাকা, ব্যানার ও ফেস্টুন সাজিয়ে নিজেদের দলের প্রতি সমর্থন জানান দিয়ে আসছেন। স্পেন ফাইনালে জায়গা করে নেওয়ার পর সেই আনন্দ যেন আরও কয়েকগুণ বেড়ে গেছে।

আয়োজনটি সফল করতে প্রধান অর্থায়ন করেছেন স্পেন প্রবাসী রবি হাওলাদার ও শাহিন মাদবর এবং কানাডা প্রবাসী মো. কালাম। আয়োজনের সার্বিক তত্ত্বাবধান করছেন স্থানীয় সমাজসেবক আব্দুল গাফফার মুন্সী সোহাগ।

আয়োজকরা গণমাধ্যমকে জানান, ফাইনালকে রাঙিয়ে রাখতে বিশেষ যত্নে কুষ্টিয়া থেকে মহিষটি কিনে আনা হয়েছে। ১ লাখ ৯০ হাজার টাকা দামের এই মহিষে প্রায় ছয় মণ (২৪০ কেজি) মাংস হয়েছে।

রাতে বড় পর্দায় খেলা দেখার পাশাপাশি এই ভূড়িভোজে অংশ নেবেন স্থানীয় ফুটবলপ্রেমীরা।

স্থানীয় স্পেন সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমরা টুর্নামেন্টের শুরু থেকেই স্পেনকে সমর্থন দিয়ে আসছি। এলাকায় বড় বড় পতাকা টাঙানো হয়েছে। আজ কাদিরপুর বাজারে মহিষের মাংস দিয়ে বিশাল ভূরিভোজ হবে, সেই সাথে বড় পর্দায় খেলা দেখার সব প্রস্তুতিও সম্পন্ন।

আরও পড়ুন

মূল আয়োজক আব্দুল গাফফার মুন্সী সোহাগ বলেন, আমরা যারা স্পেনের সমর্থক ও প্রবাসী রয়েছি, সবার সহযোগিতায় এই আয়োজন। তবে এই আনন্দ কেবল আমাদের মধ্যেই সীমাবদ্ধ নয়। রাতের ভূরিভোজে আমরা আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ডসহ অন্যান্য দলের সমর্থকদেরও সগৌরবে নিমন্ত্রণ জানিয়েছি। আমরা সবাই মিলেমিশে একই সঙ্গে ফাইনাল খেলা উপভোগ করব। তবে মাঠে আমাদের প্রত্যাশা থাকবে স্পেনই চ্যাম্পিয়ন হবে।

খেলাধুলার এমন উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ আয়োজন কাদিরপুর এলাকায় এক চমৎকার সম্প্রীতির আবহ তৈরি করেছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাটির নিচ থেকে ১২টি রকেট লঞ্চার উদ্ধার
টাঙ্গাইলের সখীপুরে মা‌টি খু‌ঁড়ে দুটি বাক্সে ১২টি পরিত্যাক্ত র‌কেট লাঞ্চার ও তিনটি গোলাকার হাতবোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
মাটির নিচ থেকে ১২টি রকেট লঞ্চার উদ্ধার
যৌতুকের টাকার জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী-শাশুড়ি পলাতক
যৌতুকের বাকি ৪৫ হাজার টাকা না দেওয়ায় কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন ওরফে নাসরিন জাহান (২১) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। 
যৌতুকের টাকার জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী-শাশুড়ি পলাতক
দিনাজপুরে আদিবাসীদের জীবনমান উন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত
দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং ক্ষুদ্রঋণ কার্যক্রমের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুরে আদিবাসীদের জীবনমান উন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত
খুলনায় আরটিভির উদ্যোগে তালের চারা রোপণ
পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি কমানো ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল।
খুলনায় আরটিভির উদ্যোগে তালের চারা রোপণ
নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে, ইলিশ শিকারে প্রস্তুত জেলেরা
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ (বৃহস্পতিবার) মধ্যরাতে। এরপরই নদী ও সাগরে ইলিশ শিকারে নামবেন জেলেরা। তাই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন তারা।
নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে, ইলিশ শিকারে প্রস্তুত জেলেরা
আরও পড়ুন
মসজিদ কমিটি নিয়ে তুমুল মারামারি, বসতঘরে আগুন-ভাঙচুর ও লুটপাট
মাদারীপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে ‘জুলাইযোদ্ধা’র বাড়িসহ ৫০ বাড়িতে হামলার অভিযোগ
৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাকড, ঘটনা কী
সাহায্য চাইতে গিয়ে মোবাইল চুরি, অভিযুক্তকে ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের