images

দেশজুড়ে

চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

সোমবার, ২০ জুলাই ২০২৬ , ০৬:৩৯ পিএম

চট্টগ্রামের বোয়ালখালীতে লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও দুইজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে।

তারা হলেন- বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড চরখিজিরপুর গ্রামের উত্তর সাতঘড়িয়া পাড়ার নূর ছফার ছেলে নুর নবী হৃদয় (২৫) ও রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাটের মধুরামপাড়ার বাসিন্দা উজ্জ্বল দাশ (৫৩)।

আরও পড়ুন
Web-Image---Copy

চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক

রোববার (১৯ জুলাই) বিকেল ৫টার দিকে ও রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, দুর্ঘটনার কয়েকদিন আগে একজন ঠিকাদারের অধীনে চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় কাজে যোগ দেন উজ্জ্বল দাশ। নুর নবী হৃদয় দুই বছর আগে বিয়ে করেছেন। তার ১ বছর বয়সী ছেলে আছে।

আরও পড়ুন
01

চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, নিহত ২  

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক চিকিৎসকদের বরাত দিয়ে জানান, উজ্জ্বল দাশের শরীরের ৫০ শতাংশ ও নূর নবী হৃদয়ের শরীরের ৪৫ শতাংশ পুড়ে যায়। চেষ্টা করেও তাদের বাঁচানো যায়নি। গত ১৬ জুলাই সন্ধ্যায় চমেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিদারুল আলম (৩২) ও মোহাম্মদ আলম (৪৫) নামে দুই শ্রমিক।

১৬ জুলাই সকাল ১০টার দিকে কনফিডেন্স লবণ কারখানায় এক বিস্ফোরণে ১০ জন দগ্ধ হন। ওইদিন তাদের চমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।

আরটিভি/এমএইচজে