images

দেশজুড়ে

নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার 

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ০২:১৬ পিএম

জামালপুরের দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদীতে ভেসে আসা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার সানন্দবাড়ি এলাকার মুকিরচর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, মঙ্গলবার সকালে জিঞ্জিরাম নদীতে উজান থেকে একটি মরদেহ ভেসে আসে। মরদেহটি ভাসতে ভাসতে মুকিরচর হাফেজের মোড় এলাকায় পৌঁছালে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে দুপুরের দিকে সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ও বাহাদুরাবাদ ঘাট নৌ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন
Web-Image11

হঠাৎ নদীতে ভেসে এলো কফিন, ঘটনা কী

দেওয়ানগঞ্জের সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, জিঞ্জিরাম নদী থেকে যুবকের মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাহাদুরাবাদ নৌ থানা পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। 

আরটিভি/আইএম