images

দেশজুড়ে

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যায় অভিযুক্ত সেই রবিউল আটক

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ০৩:১১ পিএম

নড়াইল সদর উপজেলায় ৫ বছরের এক মেয়েশিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত রবিউল শিকদার ওরফে রবিকে (৩৫) আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আউড়িয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকা থেকে পুলিশ রবিউলকে আটক করে। আটক রবিউল ওই এলাকারই বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় শিশুটি নিখোঁজ হয়। এক পর্যায়ে স্বজনরা খোঁজাখুঁজির সময় অভিযুক্ত রবিউলের ঘরের ভেতরে কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান।

পরিবারের অভিযোগ, শিশুটিকে প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন রবিউল।

আরও পড়ুন
Web-Image---Copy

নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা

মঙ্গলবার সকালে দত্তপাড়া এলাকায় রবিউলকে দেখতে পেয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী তাকে পিটুনি দেয়। খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে, এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষের মধ্যে চরম ক্ষোভের বিস্ফোরণ ঘটে। বিচার ও ফাঁসির দাবিতে ক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল শুরু করে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলার অবনতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, আটক রবিউলকে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলাসহ পরবর্তী আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

আরটিভি/এমএইচজে