ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১০:৪৬ পিএম
ছবি: আরটিভি

নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে জান্নাতুল (৫) নামে এক শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামে এক প্রতিবেশী ব্যক্তির বিরুদ্ধে।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় নিজ বাড়ির পাশ থেকেই নিখোঁজ হয় শিশুটি। পরে রবিউল ইসলামের ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, জান্নাতুলকে তার বাবা বাড়ির পাশের দোকান থেকে চানাচুর কিনে দেন। কিন্তু বেশ কিছু সময় পার হয়ে গেলেও সে ঘরে ফেরায়। চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। একপর্যায়ে সন্দেহ হলে প্রতিবেশী রবিউল ইসলামের ঘরে ঢুকে কাঁথা দিয়ে পেঁচানো অবস্থায় জান্নাতুলকে উদ্ধার করে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

নড়াইল জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আসিফ আকবর বলেন, শিশুটিকে যখন হাসপাতালে আনা হয়, তখন সে মৃত অবস্থায় ছিল। প্রাথমিক পরীক্ষায় তার শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। বিষয়টি আমরা সাথে সাথেই পুলিশকে জানিয়েছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান বলেন, ঘটনাটি অত্যন্ত নৃশংস ও দুঃখজনক। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু
ছাত্রলীগের মিছিলে বিএনপি নেতার ছেলে, পদ গেল বাবার
মিছিলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কদলপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সেলিম উদ্দিন চৌধুরীর ছেলে ছাত্রলীগ নেতা সজীব উদ্দিন চৌধুরী।
ছাত্রলীগের মিছিলে বিএনপি নেতার ছেলে, পদ গেল বাবার
এবার বগুড়া সদর উপজেলা পরিষদে ককটেল ফাটিয়ে ‘জয় বাংলা’ স্লোগান
এ ঘটনার ১৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এবার বগুড়া সদর উপজেলা পরিষদে ককটেল ফাটিয়ে ‘জয় বাংলা’ স্লোগান
বাসে আগুন দিয়ে 'জয় বাংলা' স্লোগান, পুড়ে অঙ্গার হেল্পার
বুধবার (১৮ নভেম্বর) ভোররাত পৌনে চারটার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। 
বাসে আগুন দিয়ে 'জয় বাংলা' স্লোগান, পুড়ে অঙ্গার হেল্পার
ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতায় প্রাণ হারালেন কৃষক দল নেতা
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। 
ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতায় প্রাণ হারালেন কৃষক দল নেতা
আরও পড়ুন
অসুস্থ নারীকে কৌশলে ডেকে নিয়ে দরজা বন্ধ করে দেন হাসপাতালকর্মী, অতঃপর...
সংসদে বসেই হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু
প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান তরুণী, ওত পেতে ছিল কিশোর
প্রেমিকের ডাকে বাড়ি থেকে বের হয় স্কুলছাত্রী, ওঁত পেতে ছিলেন আরও ২ জন