মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ০৮:৩০ পিএম
শরীয়তপুরে আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন জেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন হাওলাদারকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ৩টার দিকে জেলা প্রশাসকের বাসভবনের সামনের সড়কের মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনোয়ার হোসেন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তার ব্যবহৃত মোবাইল ফোনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।
পুলিশ আরও জানায়, দীর্ঘদিন ধরে তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডে অর্থদাতা, পরামর্শদাতা ও জোগানদাতা হিসেবে কাজ করে আসছিলেন। এসব অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
বর্তমানে আনোয়ার হোসেন হাওলাদার পালং মডেল থানার হেফাজতে রয়েছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, তার বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে অর্থদাতা, পরামর্শদাতা ও জোগানদাতা হিসেবে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরটিভি/এমএইচজে