পাবনার দুই আওয়ামী লীগ নেতা ঢাকায় গ্রেপ্তার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ০৬:৩৩ পিএম


পাবনার দুই আওয়ামী লীগ নেতা ঢাকায় গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

নাশকতার মামলায় পাবনার ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের দুই নেতা গোলাম হাসনায়েন রাসেল (৫২) ও বশির আহমেদকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২০ জুলাই) দিবাগত রাতে তাদের ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত রাসেল ভাঙ্গুড়া পৌর সদরের সরদারপাড়া এলাকার বাসিন্দা ও পাবনা-৩ আসনের সাবেক সাংসদ মকবুল হোসেনের ছেলে। তিনি ভাঙ্গুড়া পৌরসভার সাবেক মেয়র ও ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বশির আহমেদ উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক। তিনি ভাঙ্গুড়া পৌর সদরের কুমড়াডাঙ্গা এলাকার মৃত মাওলানা রিয়াজ উদ্দিনের ছেলে।

পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার সহযোগিতায় ভাঙ্গুড়া থানা পুলিশ সোমবার রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার (২১ জুলাই) তাদের ভাঙ্গুড়া থানার একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি সাকিউল আযম জানান, ২০২৫ সালে ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণের মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২০২৫ সালে ১১ মে গভীর রাতে ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরদিন এ ঘটনায় বিএনপিকর্মী ময়ছের আলী বাদি হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা করেন। মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৮ নেতাকর্মীর নামসহ অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করা হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission