বুধবার, ২২ জুলাই ২০২৬ , ০৫:৪৩ পিএম
চাঁদপুরের কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের জোয়ারীখোলা গ্রামের মোবারক মেম্বার বাড়িতে পুকুরের পানিতে ডুবে নাদিম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত নাদিম প্রবাসী আলম মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে বাড়ির উঠানে খেলাধুলা করছিল দুই ভাই। একপর্যায়ে সবার অগোচরে নাদিম বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। ছোট ভাইকে পানিতে ডুবে যেতে দেখে তাকে বাঁচানোর চেষ্টা করে বড় ভাই হামিম (৪)। কিন্তু সেও পানিতে পড়ে যায়।
কিছুক্ষণ পর পানিতে ছটফট করার শব্দ শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে দুই শিশুকে উদ্ধার করেন। পরে হামিমকে দ্রুত গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকদের সেবায় তিনি সুস্থ হয়ে ওঠেন। তবে ছোট শিশু নাদিমকে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়।
আরটিভি/এমএইচজে