images

দেশজুড়ে

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আগুনে আশ্রয়হীন জেলে পরিবার

বুধবার, ২২ জুলাই ২০২৬ , ০৬:২৬ পিএম

লক্ষ্মীপুরের কমলনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এতে হয়ে পড়েছেন জেলে আক্তার হোসেন ও গৃহপরিচারিকা শাহানুর আক্তার দম্পতি।

বুধবার (২২ জুলাই) ভোরে উপজেলার চরফলকন ইউনিয়নের মাতাব্বরহাট এলাকার খলিল মিস্ত্রি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন মুহূর্তের মধ্যে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়রা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে। এর আগেই ঘরে থাকা নগদ টাকা, আসবাবপত্র ও হাঁস-মুরগিসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে পরিবারটি প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

‎শাহানুর আক্তার কান্নাজড়িত কণ্ঠে জানান, স্বামী-স্ত্রী দুজন হাড়ভাঙা খাটুনি খেটে একটু একটু করে ঘরটি সাজিয়ে তুলেছেন। স্বপ্ন দেখেছেন তাদের সামনের দিনগুলো ভালোভাবে কাটাবেন। কিন্তু একই মুহূর্তের আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। তার সন্তান এবং তার পড়নের কাপড়টুকু ছাড়া আর কিছুই রক্ষা হয়নি। এখন তারা অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

আরও পড়ুন
Web-Image---Copy

মুন্সিগঞ্জে লিফটে আটকেপড়া মা-শিশুকে উদ্ধার

শরীফুল ইসলাম নামে এক প্রতিবেশী বলেন, শাহানুর মানুষের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন। আর তার স্বামী আক্তার নদীতে মাছ ধরেন। ঘটনার সময় আক্তার নদীতে ছিলেন। আগুনে ঘরটি পুড়ে গিয়ে অভাবী সংসারটি এখন আরও অভাবী হয়ে গেলো। তাদের জমানো টাকাগুলো পুড়ে ছাই হয়ে গেছে।

কমলনগর উপজেলা ফায়ার সার্ভিসের ফায়ার লিডার প্রণব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আরটিভি/এমএইচজে