মুন্সিগঞ্জে লিফটে আটকেপড়া মা-শিশুকে উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২২ জুলাই ২০২৬ , ০৪:৪০ পিএম


মুন্সিগঞ্জে লিফটে আটকেপড়া মা-শিশুকে উদ্ধার
ছবি: আরটিভি

মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের ১০ তলা ভবনের নবম তলায় লিফটে আটকা পড়া এক মা ও তার দুই বছরের শিশুকন্যাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বুধবার (২২ জুলাই) দুপুর ২টা ১৪ মিনিটে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনে খবর আসে যে, কলেজ ভবনের একটি লিফটে মা ও শিশু আটকা পড়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্বল্প সময়ের মধ্যেই লিফটের দরজা খুলে মা ও শিশুকে নিরাপদে বের করে আনা হয়।

আরও পড়ুন

উদ্ধারকৃতরা হলেন— লামিয়া আক্তার মিম (২৪) এবং তার মেয়ে মরিয়ম হাসনাইন আরিফা (২)। মিম কলেজটির অর্থনীতি বিভাগের শিক্ষার্থী।

জানা গেছে, ক্লাস শেষে লিফটে নিচে নামার সময় যান্ত্রিক ত্রুটির কারণে লিফটটি নবম তলায় আটকে যায়। প্রথমে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের উদ্ধারের চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিস গিয়ে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে। বর্তমানে মা ও শিশুকন্যা উভয়েই সুস্থ রয়েছেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission