images

দেশজুড়ে

নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

বুধবার, ২২ জুলাই ২০২৬ , ০৬:৪১ পিএম

রাজশাহীর চারঘাটে স্থানীয় মসজিদে আরবি পড়া শেষে বাড়ি ফেরার সময় রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে এক নববধূকে তিনজন মিলে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পরই অভিযুক্তরা পালি গেছেন।

এ ঘটনায় ভুক্তভোগী নববধূর মা বাদী হয়ে বুধবার (২২ জুলাই) চারঘাট মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি ধর্ষণ মামলা করেছেন। 

অভিযুক্তরা হলেন— শ্রীখণ্ডী গ্রামের লিমন ইসলাম (২২), শিটু আলম (১৮) ও শিবা রহমান (১৬)।

জানা গেছে, অপ্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও সম্প্রতি ওই কিশোরীর বিয়ে হয়। তার স্বামী ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। এজন্য ওই নববধূ তার মায়ের সঙ্গেই থাকেন।

আরও পড়ুন
Web-Image---Copy

সংঘবদ্ধ ধর্ষণে অন্তঃসত্ত্বা মানসিক ভারসাম্যহীন নারী, ২ জনকে বেধড়ক পিটুনি

থানায় করা অভিযোগে বলা হয়, মঙ্গলবার (২১ জুলাই) রাত প্রায় ৯টার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের ওই নববধূ স্থানীয় মসজিদে আরবি পড়া শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় পথরোধ করে ওই নববধূকে জোর করে পাশের একটি পাটক্ষেতে নিয়ে তিনজন মিলে ধর্ষণ করে পালিয়ে যান। পরে ওই নববধূ বাড়িতে গিয়ে তার মাকে জানালে বুধবার সকালে ওই নববধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং চারঘাট মডেল থানায় অভিযুক্ত তিনজনের নাম উল্লেখ করে ধর্ষণ মামলা করেন তার মা।

গণমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/এমএইচজে