ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সংঘবদ্ধ ধর্ষণে অন্তঃসত্ত্বা মানসিক ভারসাম্যহীন নারী, ২ জনকে বেধড়ক পিটুনি

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৪:১৯ পিএম
ছবি: সংগৃহীত

বগুড়া সদরে মানসিক ভারসাম্যহীন এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগে দুইজনকে বেধড়ক পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এছাড়া মাহবুবুর নামে অপর এক অভিযুক্ত বর্তমানে পলাতক রয়েছেন।

স্থানীয়দের তথ্যমতে, নির্যাতনের শিকার ওই নারী বর্তমানে প্রায় তিন মাসের অন্তঃসত্ত্বা। ঘটনাটি জানাজানি হওয়ার পর মঙ্গলবার (২১ জুলাই) বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

অভিযুক্ত তিনজন হলেন- উপজেলার ফাঁপোড় পূর্বপাড়া গ্রামের বাসিন্দা এবং বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পিয়ন মাহবুবুর রহমান, একই এলাকার আলমগীর হোসেন ও শহিদুল ইসলাম।

আরও পড়ুন

জানা গেছে, ভুক্তভোগী নারীর স্বামী দীর্ঘদিন ধরে একটি মাদক মামলায় কারাগারে বন্দি ছিলেন। স্বামীর অনুপস্থিতির সুযোগে অভিযুক্তরা ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে তিনি গর্ভবতী হয়ে পড়েন। সম্প্রতি ভুক্তভোগীর স্বামী জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরে স্ত্রীর শারীরিক পরিবর্তন লক্ষ্য করেন। বিষয়টি নিয়ে কথা বললে ভুক্তভোগী নারী বিস্তারিত বর্ণনা দেন।

এ বিষয়ে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম গণমাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক দুজনকে হেফাজতে নেয়। পলাতক অভিযুক্ত মাহবুবুরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আইনই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে চার হাজার ইয়াবাসহ মোহাম্মদ আলম (৩৫) নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১১-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩ (এসআরবি-১১, সিপিসি-৩)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি জানিয়েছেন, কক্সবাজারের টেকনাফের লেদা রোহিঙ্গা শরণার্থীশিবির থেকে ইয়াবা নিয়ে তিনি নোয়াখালীর হাতিয়ায় যাচ্ছিলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৮টা থেকে ৯টার মধ্যে বেগমগঞ্জ চৌরাস্তা জামে মসজিদের পূর্ব পাশে শফিউল্লাহর চা, পান ও সিগারেটের দোকানের সামনে সড়কে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার মোহাম্মদ আলম কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা রোহিঙ্গা শরণার্থীশিবিরের মো. আলী হোসেনের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিএনসি ও এসআরবি-১১, সিপিসি-৩-এর সদস্যরা যৌথ অভিযান চালান। এ সময় সন্দেহভাজন মোহাম্মদ আলমকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে চার হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া তার কাছ থেকে একটি মুঠোফোন জব্দ করা হয়েছে। আসামির ভাষ্য অনুযায়ী, শরণার্থীশিবির থেকে ইয়াবা সংগ্রহ করে হাতিয়ায় নেওয়ার উদ্দেশ্যে তিনি রওনা হয়েছিলেন। তবে ইয়াবাগুলো কার কাছ থেকে সংগ্রহ করা হয়েছে এবং হাতিয়ায় কার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হতে হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় মামলা করা হয়েছে। আরটিভি/টিআর
নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
রাস্তায় শিক্ষককে পেটানো সেই স্কুলছাত্র নিয়ে ‘বড় পদক্ষেপ’ নিলেন বাবা
বগুড়ায় গাছের ডাল দিয়ে পিটিয়ে শিক্ষককে আহত করার ঘটনায় বহিষ্কৃত স্কুলছাত্র রিয়াদ ইসলাম কিরনকে আটক করেছে পুলিশ। 
রাস্তায় শিক্ষককে পেটানো সেই স্কুলছাত্র নিয়ে ‘বড় পদক্ষেপ’ নিলেন বাবা
প্রেমে সাড়া না পেয়ে ‘মাথা নষ্ট’ হয় রবিউলের, ঢুকে পড়েন কিশোরীর রান্নাঘরে
নোয়াখালীর সুধারামে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলার প্রধান আসামি রবিউল হোসেন ওরফে কালুকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১, সিপিসি-৩।
প্রেমে সাড়া না পেয়ে ‘মাথা নষ্ট’ হয় রবিউলের, ঢুকে পড়েন কিশোরীর রান্নাঘরে
কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালনমেলা উপলক্ষে পুলিশের অভিযানে গাঁজা সেবনের প্রায় দুই হাজার পিস সরঞ্জাম জব্দ করা হয়েছে। জব্দ করা এসব সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা।
কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ
‘বেশি বাড়াবাড়ি করিও না’: অনিয়মের প্রশ্নে সাংবাদিকদের ইউপি চেয়ারম্যান
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল বিতরণে অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে।
‘বেশি বাড়াবাড়ি করিও না’: অনিয়মের প্রশ্নে সাংবাদিকদের ইউপি চেয়ারম্যান
আরও পড়ুন
রাস্তায় শিক্ষককে পেটানো সেই স্কুলছাত্র নিয়ে ‘বড় পদক্ষেপ’ নিলেন বাবা
ধানক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার
এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্রী
শাসন করায় শিক্ষককে রাস্তায় ফেলে বেধড়ক পেটাল সপ্তম শ্রেণির ছাত্র